
#কলকাতা: হাইল্যান্ড পার্কে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত ‘কেলো বাবু’-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল সার্ভে পার্ক থানার পুলিশ। হাইল্যান্ড পার্কে শপিং মলের ভিতর যে পানশালায় বসাকে কেন্দ্র করে পিন্টু বাগের সঙ্গে ঝামেলা হয় কেলো বাবুর। সেখানে পুনর্নির্মাণ করা হয়। হাইল্যান্ড পার্ক পানশলা থেকে বেরিয়ে গাড়িতে কোথায় তোলা হয় পিন্টুকে সেখানে গোটা ঘটনায় কেলো-বাবুকে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ।
এরপর কেলো বাবুকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুরে। যেখানে গুলি করা হয়েছিল পিন্টুকে । সেই ঘটনার পুনর্নির্মাণ করল মূল অভিযুক্ত কেলো বাবুকে নিয়ে গিয়ে। গুলি করার পর পানা পুকুরে লুকিয়ে পরে কেলো বাবু। সেই সব পুলিশকে দেখায় মূল অভিযুক্ত। মূল অভিযুক্ত-সহ চার জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। তার মধ্যে মূল অভিযুক্ত কেলো বাবুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হল। চলতি বছরে গত 24 ডিসেম্বর পিন্টু বাগ ও তাঁর এক বন্ধু বাইপাসের একটি পানশালায় যান। কিছুক্ষণ পর হাইল্যান্ড পার্কে অন্য একটি পানশালায় যান তাঁরা। সেখানে অভিযুক্ত কেলো-বাবু ও তাঁর দলবলের সঙ্গে কে কোথায় বসবে তাকে কেন্দ্র করে ঝামেলা হয়।
এর পর পিন্টু বেরোতেই কেলো বাবু ও দলবল পিন্টুকে জোর করে গাড়িতে তোলে। গাড়িতে করে নরেন্দ্রপুর এলাকায় একটি কারখানার কাছে নিয়ে যায়। এরপর কেলো বাবু তার বাড়ি থেকে আগ্নেয়অস্ত্র এনে পিন্টুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে হাতে। এরপর পিন্টুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সার্ভে পার্ক থানার খবর পায়। গ্রেফতার হয় সাবির মণ্ডল। এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে মূল অভিযুক্ত কেলো বাবু ও তনভীরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানা। কেলো বাবুর থেকে আগ্নেয়অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, মত্ত অবস্থায় পানশালায় বসাকে কেন্দ্র করে ঝামেলার জেরে গুলি চালান হয়েছে। এরপর ধৃতদের জেরা করে আরও এক অভিযুক্ত রাকেশ সর্দারের খোঁজ পায় পুলিস। গ্রেফতার করা হয় রাকেশকে। এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে দাবি পুলিশের। তাদের খোঁজ করছে সার্ভে পার্ক থানার পুলিস।
(Feed Source: news18.com)
