
#কলকাতা: পশ্চিমবঙ্গ সফরের আগেরদিন রাতে একের পর এক বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামিকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে শহরে আসছেন প্রধানমন্ত্রী৷ তার আগে বিস্তারিত প্রকল্পের ঘোষণা করলেন তিনি৷ ট্যুইটে লিখলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সব সময়ই একটা বিশেষ ব্যাপার। আগামীকাল ৩০ ডিসেম্বর তারিখটি রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন। ৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে।’
পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সব সময়ই একটা বিশেষ ব্যাপার। আগামীকাল ৩০ ডিসেম্বর তারিখটি রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন। ৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে। https://t.co/pKISRE5K4E
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
