
#বেজিং: সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট এবং ভিউ পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেন। অনেকে চান যে তাঁদের ভিডিও ভাইরাল হোক। কিন্তু তার জেরে এক যুবক এমন কাণ্ড করে বসলেন, তা এককথায় নজিরবিহীন বলা যায়। ঘটনা চিনের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য জীবন্ত পোকা গিলে ফেলেন তিনি। এর পরে যা ঘটল, তা এককথায় মারাত্মক।
ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক হাতে একটি জীবন্ত পোকা ধরে রেখেছে। পরে সেটি গিলে ফেলার চেষ্টা করছে। সেই সঙ্গে ভিডিওতে অনেক কিছু বলছেন তিনি। কিন্তু ভিডিওর একেবারের শেষের অংশ চমকে দেওয়ার মতো। দেখা যাচ্ছে যে, ওই যুবকের মুখ পুরো ফুলে উঠেছে। চোখ, কানও ফুলে গেছে। ঠোঁট ফুলে ঝুলছে বলা যায়।
ওই পোকার কামড়ে এমন হয়েছে কিনা জানা যায়নি। তবে ওই যুবকের অবস্থা যে শোচনীয় হয়ে গেছিল, তা ভিডিও দেখেই বোঝা গিয়েছে। রিপোর্টে প্রকাশ, ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছা তো পূরণ হয়েছে। কিন্তু তার জেরে বিরাট সমস্যায় পড়তে হয়েছে তাঁকে।
So dumb! pic.twitter.com/S1coIikeID
— Instant Karma (@Instantregretss) December 10, 2022
