মাঝরাস্তায় বাস দাঁড় করিয়ে চালক গেলেন চা খেতে ,ভিডিও ভাইরাল

মাঝরাস্তায় বাস দাঁড় করিয়ে চালক গেলেন চা খেতে ,ভিডিও ভাইরাল

নয়াদিল্লি : চা এমন একটি পানীয় যা ছাড়া আমাদের মতো ভারতীয়দের দিন শুরু হওয়া কঠিন। ভারতীয়দের সঙ্গে চায়ের একটি চিরন্তন সম্পর্ক আছে। আজও রাস্তায় বেরোলে আনাচে কানাচে চায়ের দোকান ঠিকই দেখা যায়। সব সিজনেই চায়ের ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। শীতের মরসুম হলে তো আর কথায় নেই , সকালে উঠে এক কাপ গরম চা ছাড়া দিনটি সম্পূর্ণ হয়না। সবই যুক্তিযুক্ত , কিন্তু এক কাপ চায়ের জন্য বাসকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে চা খেতে যাওয়ার ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য।

বাসের চালক এদিক ওদিক না ভেবেই চা খেতে ছোটেন , যেখানে তার বাস রাস্তার মাঝে থামানোর জন্য পিছনে যানজট হয়ে যায়। ভিডিওটি দেখে সবাই হতবাক।

শুভ নামের একজন ইউসার কদিন আগে এই ভিডিওটি টুইটারে “পুরুষ” ক্যাপশন সহ পোস্ট করেছিলেন। বাস থামিয়ে চালকের চা খাওয়ার ইচ্ছা রাস্তায় যানজটের সৃষ্টি করে। যিনি এই ভিডিওটি রেকর্ড করেছিলেন , তার ক্যামেরা কিন্তু চালকের বাস থামানোর সময় থেকে তাকে অনুসরণ করছিল। বাস চালকের ডিভাইডার ক্রস করে চা খেতে যাওয়া , আবার চায়ের কাপ হাতে নিয়ে ডিভাইডার ক্রস করে বাসের দরজা খুলেভিতরে ঢুকে বসা অবধি পুরো ঘটনাটা ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনাটি ঘটেছে কমলা নগর বাজারের কাছে অবস্থিত সুদামা চায়ের স্টলের দিকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এটি খুবই সুপরিচিত ।ভিডিওটির ভয়েস ক্লিপে এই নামটির উল্লেখ আছে।

ভিডিওটি এখানে দেখুন –

(Feed Source: news18.com)