
#গুরুগ্রাম: বাইকে উঠতে বললেও রাজি হননি। সেই রাগে রাস্তার উপরেই এক তরুণীকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করলেন এক যুবক। হেলমেট দিয়ে পর পর তরুণীর মাথায় আঘাত করতে থাকেন তিনি। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে হরিয়ানায়। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ওই সিসিটিভি ফুটেজ সোশ্য়াল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অটো থেকে নামার পরই ওই মহিলার দিকে এগিয়ে যান বাইক আরোহী এক ব্য়ক্তি। বাইক থেকে নেমেই মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
এর কয়েক মুহূর্তের মধ্য়েই দেখা যায়, মহিলাকে হেলমেট দিয়ে মারতে শুরু করলেন ওই ব্য়ক্তি। পাল্টা ওই মহিলাও হাত থাকা ব্য়াগ দিয়ে ওই ব্য়ক্তিকে মারতে শুরু করেন।
#WATCH | Haryana: CCTV footage of a man named Kamal hitting a woman with his helmet after she refused to ride on his bike. pic.twitter.com/Az3MWRKKWo
— ANI (@ANI) January 6, 2023
