সমুদ্র থেকে উঠল এ কী অলৌকিক জিনিস, বলতে গিয়ে থরথর করে কাঁপছেন মৎস্যজীবী

সমুদ্র থেকে উঠল এ কী অলৌকিক জিনিস, বলতে গিয়ে থরথর করে কাঁপছেন মৎস্যজীবী

#লন্ডন: এটিকে চিনতে পারছেন? কোনওদিন দেখেছেন এর আগে? পৃথিবীর অধিকাংশ মানুষই বলছেন না, এমন জিনিস তাঁরা কখনই দেখেননি৷ একেবারে জলের মতো স্বচ্ছ ক্ষুদ্র এক প্রাণী৷ দেখলে মনে হবে, অলৌকিক কোনও জিনিস যা এই পৃথিবীতে সৃষ্ট নয়৷ এই ঘটনার কথা বলতে গিয়ে এখনও থরথর করে কাঁপছেন মৎসজীবীও৷

ছবিতে দেখা যাচ্ছে, দুই আঙুলে সেই প্রাণীটিকে ধরে আছেন তিনি৷ প্রানীটি ছোট৷ পোকার মতো সামনের দিকে আছে দু’টি সুঁড়৷ স্বচ্ছ শরীরে মধ্যে রয়েছে বেশ কয়েকটি কালো-কালো ছোপও৷

এক ঝটকায় দেখে কেউই বলতে পারছেন না, এটি কোন ধরনের প্রাণী৷ তবে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে, এই প্রানীর একটি মাথা রয়েছে, ও শরীরটি ভিন্ন আকারের৷ প্রাথমিক ভাবে দেখলে মনে হচ্ছে, মাথার উপর কালো ছোপ দু’টি ওই প্রানীটির চোখ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এটি আসলে Phronima নামের এটি বিশেষ ধরণের প্রাণী, যেটি সমুদ্রের অনেক তলায় বিচরণ করে৷ এটির শিকার ধরার প্রক্রিয়া অভিনব৷

এ ছাড়া, এদের শরীরে জ্যাকেটের মতো একটি অংশ থাকে, যেখানে এই প্রানীটি ডিম পাড়ে, সে ভাবেই বংশবৃদ্ধি হয়৷

(Feed Source: news18.com)