অক্ষয়ের নাম করে কেন এই কথা বললেন টুইঙ্কল?

অক্ষয়ের নাম করে কেন এই কথা বললেন টুইঙ্কল?

#মুম্বই: বলিটাউনের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার… তাঁর ঢিশুম-ঢিশুম মারে কুপোকাৎ ইয়া বড়-বড় ভিলেন! পর্দায় তাঁর মারকাটারি অ্যাকশন দেখে দর্শকাসনে সিটির চোটে কান ঠিক রাখা দায়। বাস্তব জীবনে ব্ল্যাক বেল্ট অক্ষয় কিন্তু নিতান্তই শান্ত মানুষ! টুইঙ্কল, মেয়ে নিতারা আর ছেলে আরভ-কে নিয়ে তাঁর মিষ্টি সংসার। কিন্তু এটা কী জানেন, পর্দায় যে অক্কিকে ডরায় তাবড় তাবড় গ্যাংস্টার, বাস্তবে সেই অক্ষয়কে নিজের খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে মেয়ে নিতারা ।

বাবা-মেয়ের দারুণ দোস্তি । মেয়ে যেন বাবা অক্ষয়ের নয়ণের মণি। মেয়েকে সারাক্ষণ চোখে হারান অক্ষয় । কখনও নিতারার সঙ্গে ওযার্কআউট, কখনও আবার তার চুল বেঁধে দেওয়া, কখনও নিতারার সঙ্গে ওয়াটার স্পোর্টস, কখনও নিতারার খেলার সঙ্গী হওয়া…অবসর থাকলে মেয়েকে নিয়ে সময় কেটে যায় খিলাড়ির।

(Feed Source: news18.com)