ভয়ঙ্কর! বাইকের সঙ্গে ঘষটাতে ঘষটাতে ১ কিলোমিটার! দৃশ্য দেখে আঁতকে উঠল নেটপাড়া

ভয়ঙ্কর! বাইকের সঙ্গে ঘষটাতে ঘষটাতে ১ কিলোমিটার! দৃশ্য দেখে আঁতকে উঠল নেটপাড়া

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে বৃদ্ধকে স্কুটারে টেনে হিচড়ে নিয়ে গেল আরোহী! স্তব্ধ করে দেওয়া দৃশ্য ঝড়ের গতিতে ভাইরাল। যে বছর পঁচিশের যুবককে তার স্কুটারের পিছনে এক বয়স্ক লোককে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে তাকে গোবিন্দরাজনগর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই।

দিল্লি-উত্তরপ্রদেশের ছায়া এবার বেঙ্গালুরুতে৷ প্রতিবাদীকে স্কুটির পিছনে হেঁচড়ে নিয়ে চললেন চালক, নির্মম দৃশ্য বেঙ্গালুরুর রাস্তায়। এক ব্যক্তিকে বাইকের পিছনে নিয়ে প্রায় এক কিলোমিটার ছুটল বাইক আরোহী৷ অভিযুক্ত বাইক আরোহীর নামে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

কিছু সময়ের জন্য ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছে এই ভাইরাল ভিডিও। একটি মর্মান্তিক দৃশ্য স্তম্ভিত করে দেয় গোটা মিডিয়াকে। একজন বয়স্ক ব্যক্তিকে বেঙ্গালুরুর এক বাইকার প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায়।

মাগাদি রোডে ভয়ঙ্কর ঘটনাটি নিয়ে বেশ কিছু প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাইকার একটি এসইউভিকে ধাক্কা দেয় এবং জিজ্ঞাসাবাদ করা হলে দু-চাকার ওই আরোহী পালানোর চেষ্টা করে। এসইউভি চালককে ওই বাইক চালক মাগাদি রোড টোল গেট থেকে হোসাহাল্লি মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিকে এখন আটক করা হয়েছে।

(Feed Source: news18.com)