দক্ষ হাতে সিপিআর, অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দিলেন আইএএস আফিসার

দক্ষ হাতে সিপিআর, অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দিলেন আইএএস আফিসার

চণ্ডীগড় : অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দিলেন চণ্ডীগড়ের স্বাস্থ্যসচিব যশপাল গর্গ। তিনি প্রায় ১ মিনিট ধরে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিয়েশন করেন। তাঁর কৃতিত্বকে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল।

স্বাতী লেখেন, “এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে চণ্ডীগড়ের হেল্থ সেক্রেটারি আইএস অফিসার যশপাল গর্গ সিপিআর-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রূষা শুরু করে দেন। তাঁর কাজ প্রশংসনীয়।” তাঁর আরও সংযোজন, “হৃদরোগের পরও প্রাণ বাঁচানো সম্ভব। সকলের সিপিআর শিখে রাখা উচিত। “

বুধবার এক বিশেষ কাজে চণ্ডীগড় সেক্টর ৪১-এর বাসিন্দা জনকলাল গিয়েছিলেন চণ্ডীগড় হাউসিং বোর্ডের অফিসে। সেখানেই তিনি আচমকা লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান গর্গ। প্রায় ১ মিনিট ধরে সিপিআর করে তিনি তাঁকে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। এর পর তাঁর সংজ্ঞা ফিরে আসে।

(Feed Source: news18.com)