আমি নাকি গর্ভ ভাড়া নিয়েছি রেডিমেড বেবি পেতে! সারোগেসি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

আমি নাকি গর্ভ ভাড়া নিয়েছি রেডিমেড বেবি পেতে! সারোগেসি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

মুম্বই: বলিউড থেকে হলিউড, সর্বত্র অনায়াস বিচরণ তাঁর। সারা পৃথিবীর কাছে তিনি এখন সমাদৃত। তাঁর দক্ষতা দিয়ে। কিন্তু সেই তারকা, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মা হওয়ার পরে নানা ভাবে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন। গত বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার কন্যা মালতী মেরি চোপড়া জোনাস।

তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল নিয়ঙ্কার মেয়ে।

সম্প্রতি সেই সমস্ত বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটিশ এক ম্যাগাজিনে তাঁর কন্যার সঙ্গে ছবি প্রকাশ পেল, সঙ্গে সাক্ষাৎকার। আর সেখান থেকেই জানা গেল, মা হওয়ার পর থেকে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন।

(Feed Source: news18.com)