সংবিধান রচয়িতারাই ভারতের পথ প্রদর্শক, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সংবিধান রচয়িতারাই ভারতের পথ প্রদর্শক, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Happy Republic Day 2023)। উদযাপনে শামিল গোটা দেশ (India 74th Republic Day Live Updates)। এই বিশেষ দিনে কার্যত সাজ সাজ রব দিল্লির সাবেক রাজপথ তথা অধুনা কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথের নয়া নামকরণই হয়নি শুধুমাত্র, নতুন করে ঢেলে সাজানোও হয়েছে কর্তব্য়পথকে। নামকরণের পর এই প্রথম বার কর্তব্যপথে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ হতে চলেছে। এ বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসি (Abdel Fattah El-Sisi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে দিল্লি এসে পৌঁছেছেন তিনি।

আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নেতৃত্বে কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের উদযাপন। সকাল সাড়ে ১০টায় মহা সমারোহে শুরু হবে কুচকাওয়াজ। সেখানে দেশের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হবে ভারতের সাংস্কৃতিক বৈচিত্রও। বিরতি কাটিয়ে ফের বাংলার ট্যাবলো ফিরছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ইউনেস্কোর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির পর এ বার বাংলার ট্যাবলো দেবী দুর্গাকে নিয়েই।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বরাবরের মতো এ বারও দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্যই ৬ হাজার সেনা নামানো হয়েছে। কর্তব্যপথ মুড়ে ফেলা হয়েছে হাই রেজলিউশনের প্রায় ১৫০ সিসি ক্যামেরায়। এ বারে প্রজাতন্ত্র দিবসে মিশরের সশস্ত্র বাহিনীও ভারতীয় সেনার সঙ্গে কুচকাওয়াজে অংশ নেবে। তাতে মিশরের ১৪৪ জন সৈনিক থাকবে, মিশরীয় সেনার ১৪৪টি শাখার প্রতিনিধি হিসেবে।

এ বারের প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, স্বাধীনতার ৭৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্যম, উদ্দীপনা, দেশভক্তি এবং জনগণের সার্বিক যোগদানকে তুলে ধরতে চাইছেন। এ বারের প্রজাতন্ত্র দিবসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭টি এবং বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো থাকছে। তাতে নয়া ভারতের আধুনিক রূপকেই তুলে ধরা হবে, যার মধ্যে থাকছে স্বদেশি ক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন।

(Feed Source: abplive.com)