
এদিকে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রকৃতির বিরূপতা জারি৷ বৃষ্টি হবে দিল্লি ও তার আশেপাশের এলাকায়। ৩০ জানুয়ারি পুরো উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায়, পূর্ব রাজস্থান, গুজরাতের কিছু জায়গায় এবং জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদের অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
