Trains Cancelled: ৫১টি দূরপাল্লার ট্রেন বাতিল, লোকাল ট্রেনেও বিঘ্ন, ফের ভোগান্তি

Trains Cancelled: ৫১টি দূরপাল্লার ট্রেন বাতিল, লোকাল ট্রেনেও বিঘ্ন, ফের ভোগান্তি

হাওড়া বর্ধমান মেইন লাইনে রবিবার একাধিক ট্রেন বাতিল ছিল। এবার ফের ট্রেন বাতিলের খবর। বিরাট ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারণ যাত্রীদের। শুধু দূরপাল্লার নয়, প্রচুর লোকাল ট্রেনও বাতিল করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি বহু দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। খবর রেল সূত্রে। হাওড়া, কলকাতা শিয়ালদা মিলিয়ে ৫১টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এর সঙ্গে বহু লোকাল ট্রেন বন্ধ থাকবে। বর্ধমান স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ প্রায় রাত দেড়়টা থেকে পরের দিন দুপুর সাড়ে তিনটে পর্যন্ত চলবে। তার জেরে হাওড়া বর্ধমান ও ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে মাঝরাত থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল থাকবে। তবে আশার কথা হাওড়া থেকে শক্তিগড় ও হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন চলবে। এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে নিত্যযাত্রীদের।

শিয়ালদা ও কলকাতা থেকে কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে…

কলকাতা নানগলদাম এক্সপ্রেস, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদা-গোড্ডা প্য়াসেঞ্জার, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা দারভাঙা এক্সপ্রেস, কলকাতা আগ্রা ক্য়ান্টনমেন্ট সাপ্তাহিক, শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাঙা এক্সপ্রেস,কলকাতা- উদয়পুর সিটি এক্সপ্রেস, কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস কলকাতা পটনা গরিবরথ এক্সপ্রেস বাতিল করা হচ্ছে।

হাওড়া ও বর্ধমান থেকে কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে…

হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস, হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস,হাওড়া রক্সৌল মিথিলা এক্সপ্রেস, হাওড়া গুয়াহাটি সরাইঘাট, হাওড়া- দুমকা ময়ুরাক্ষী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস , হাওড়া গয়া এক্সপ্রেস, হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন এক্সপ্রেস, হাওড়া- জামালপুর এক্সপ্রেস।

ঘুরপথে যাবে একাধিক ট্রেন…

ডাউন লাইনে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস, আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপ লাইনে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা থেকে দার্জিলিং এক্সপ্রেস, শিয়ালদা- আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।

(Feed Source: hindustantimes.com)