`দু, তিন পেগ পেটে পড়লেই’! অনুষ্কার সঙ্গে যৌবনের গোপন কথা শেয়ার করলেন বিরাট

`দু, তিন পেগ পেটে পড়লেই’! অনুষ্কার সঙ্গে যৌবনের গোপন কথা শেয়ার করলেন বিরাট

বেঙ্গালুরু: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা তিনি। এই দীর্ঘ পথ অতিক্রম করতে অনেক কিছুর সাক্ষী থেকেছেন বিরাট কোহলি। বহু উত্থান পতন দেখেছেন, অনেক ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে গিয়েছেন। এখন এক দায়িত্ববান সিনিয়র ক্রিকেটার ছাড়াও স্বামী এবং বাবা হিসেবে পারফেক্ট হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বিরাট কোহলি দিনের শেষে খোলা মনের মানুষ।

তাই সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের স্ত্রী অনুষ্কা শর্মার নেওয়া সাক্ষাৎকারে গোপন কথা লুকিয়ে রাখেননি কোহলি। র‍্যাপিড ফায়ার রাউন্ডে অনুষ্কা বিরাটকে প্রশ্ন করেছিলেন তার ডান্সিং স্কিল নিয়ে কথা বলতে। কোহলি জানান যখন যুবক ছিলেন এবং এত কিছু ভাবার দায়িত্ব ছিল না তখন জীবনটা উপভোগ করতেন অনেক বেশি।

আইপিএল পার্টিতে চুটিয়ে মজা করতেন। যদি পেটে দু, তিন পেগ ড্রিংক পড়ে যেত তাহলে আর কথাই নেই। এমনিতেই নাকি নাচ বেরিয়ে আসত। পার্টনার ক্রিস গেইল পাশে থাকলে আর আটকানো যেত না কোহলিকে। ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিতেন। কিন্তু পরের দিন সকালে সঠিক সময় ঘুম থেকে উঠে প্র্যাকটিসে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যেত।

(Feed Source: news18.com)