
কলকাতা: এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ফ্রিজ ব্যবহার করা হয়। প্রতিটি বাড়ির রান্নাঘরে বা ড্রয়িং ফ্রিজ দেখা যায়। ফ্রিজ আমাদের খাদ্যদ্রব্যকে দীর্ঘক্ষণ ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে নিরাপদ রাখে। যে কোনও সংসারের প্রয়োজনীয় ইলেকট্রনিক গেজেট এটি।
ফ্রিজ অন থাকলে প্রায় সর্বক্ষণ একটি শব্দ বেরোতে থাকে। প্রতি এক বা দুই মিনিট পর পর এই শব্দ আসে অনেক সময়। কখনও কি ভেবে দেখেছেন, ফ্রিজ থেকে এমন শব্দ কেন আসে?
নেক সময় ভোল্টেজ ঠিক না থাকলে ফ্রিজের কম্প্রেসার চালু হয় না। এই কারণেই ফ্রিজ থেকে শব্দ আসে। বারবার বিদ্যুৎ চলে গেলেও এই শব্দ আসে।
ওভারলোড প্রটেক্টর কম্প্রেসার ওভারলোড বা পুড়ে যাওয়া প্রতিরোধ করার জন্য ফ্রিজে থাকে। যদি কম্প্রেসার থেকে শব্দ আসে তাহলে তা দ্রুত বদলাতে হবে।
রেফ্রিজেরটরে লোহার জাল বা কনডেন্সার কয়েল লাগানো থাকে। ফ্রিজের সেই স্ক্রু ঢিলে হয়ে যাওয়ার পরও যদি তার থেকে শব্দ আসতে থাকে, কনডেন্সারের কয়েল পাইপ যদি ফ্রিজের বডির সাথে লেগে থাকে, তা হলে এর কম্পনের কারণেও শব্দ আসতে পারে।
ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে কয়েল বা বৈদ্যুতিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যার কারণে ফ্রিজ থেকে শব্দ আসতে পারে। এতে বিস্ফোরণের আশঙ্কাও থাকে।
শব্দের কারণ লুজ কানেকশন হতে পারে। ফ্রিজ যে পয়েন্টে প্লাগ ইন করা থাকে সেটি পুড়ে গেলে আরও বড় সমস্যা হতে পারে। তাই সব সময় কানেকশন লুজ কি না দেখে নেওয়া উচিৎ।
