
কোথায় বাগদান সারলেন অভিনেত্রী
বর্তমানে রূপাঞ্জনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করছেন। আর সেই ধারাবাহিকের শুটিংয়ের কারণেই ধারাবাহিকের পুরো টিম এখন পাহাড়ে গেছেন। সেখানে কিন্তু অভিনেত্রীর ছেলে থেকে প্রেমিক দুজনেই গেছেন। সেখানে গিয়েই অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে সেরে ফেললেন বাগদান।

কী লিখলেন ক্যাপশনে
দার্জিলিংয়ে একটি সুন্দর চার্চের সামনে রাতুল ও অভিনেত্রী আংটি বদল করলেন । সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী, সেই সঙ্গে লিখলেন সুন্দর ক্যাপশনও। তিনি লিখেছেন,’ সত্যি ভালোবাসা কখনোও শেষ হয় না। একসঙ্গে নতুন পথচলা, আংটি বদল, এনগেজড’।

অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনুগামীরা
এই বিশেষ দিনে তারা কোনও অনুষ্ঠানের আয়োজন করেননি। শুধুই চার্চের সামনে সেরেছেন আংটি বদল। দীর্ঘদিন ধরে রাতুলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যুক্ত রয়েছেন রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে সিঙ্গেল মাদার হয়ে অভিনেত্রী ছেলেকে খুব সুন্দর ভাবে সামলাচ্ছেন। তবে সে কথা কখনোই আড়াল করেননি তিনি। অভিনেত্রী যা করেন তাই প্রায় সময় নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেন। টেলি অভিনেত্রী বাগদান সারার কারণে খুশি হয়েছেন তার অনুগামীরা। সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরোও ভালো থাকুক এমনটাই চান সকলে।

কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি
অভিনেত্রী ছাড়াও তিনি একজন মডেল। তিনি এক আকাশের নীচে, বেহুলা, তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। তিনি সিরিয়াল ছাড়াও সিনেমাতেও অভিনয় করে সকলের মন কেড়েছেন। দাদার আদেশ, তিন তনয়া, কাটাকুটি সিনেমায় অভিনয় করেছেন।
(Feed Source: oneindia.com)
