
কোথায় দেখা হয়েছিল সারা- কার্তিকের
কার্তিক সঙ্গে আগে বহুবার অনেক তারকাদেরই নাম জড়িয়েছে, সেই লিস্টে কে নেই ব্লুন তো! সারা আলি খান, নুসরত ভারুচা, কৃতি শ্যানন থেকে আরও অনেকের। তবে কার্তিক ও সারার যে আলাদা ভালো সম্পর্ক ছিল তা আমরা আগে কানাঘুষো ভালোই শুনেছি। তবে এবার উদয়পুরে কার্তিক ও সারার ছবি ভাইরাল হওয়ায় অবাক হয়েছেন অনেকে।

কী জানালেন কার্তিক
তাদের দুজনের একসঙ্গে ছবি ভাইরাল হওয়া নিয়ে নানান কথা বলছেন অনুগামীরা, তাদের উদ্দেশ্যেই কার্তিক জানিয়েছেন, আমরা দুজনে একই সময়ে উদয়পুরে ছিলআম তাই দেখা হয়েছে ব্যস। তবে অনেক অনুগামীরাই আমাদের ছবি তুলেছে। তারপর বেশ হাসির ছলে অভিনেতা জানান, মাত্র দুটো ছবি ভাইরাল হয়েছে।

কেন উদয়পুরে গিয়েছিলেন সারা
চলতি মাসে সারা আলি খান নিজের মায়ের জন্মদিনের জন্য উদয়পুরে গেচ্ছিলেন আর সেখানেই শেহজাদা সিনেমার প্রচারের জন্য উপস্থিত ছিলেন কার্তিক। আর সেখানেই তাদের দেখা হয়েছিল, এই নিয়ে গুজব রয়েছে, সেই গুজবের উত্তর দিলেন অভিনেতা কার্তিক।

কবে থেকে পরিচয় সারা- কার্তিকের
২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমা ‘লাভ আজ কাল’-এ একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। যদিও সিনেমাটি সেই সময় বক্স অফিসে ততটা সাফল্য অর্জন করতে পারেনি, তবে এই জুটিকে দারুণ পছন্দ করেছিলেন অনুগামীরা। শোনা গিয়েছিল একসঙ্গে সেই কার্তিক ও সারা নাকি ডেটও করেছিলেন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তারা আলাদাও হয়ে যায়।
(Feed Source: oneindia.com)
