প্রকাশ্যে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি’-র টিজার, কারা থাকছেন অভিনয়ে

প্রকাশ্যে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি’-র টিজার, কারা থাকছেন অভিনয়ে

অভিনয়ের তালিকায় কে কে রয়েছেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ‘হীরামান্ডি’র টিজার। পরিচালক ও প্রযোজক সঞ্জয়লীলা বনশালী চমক পর চমক দিচ্ছেন। একাধিক নামকরা অভিনেত্রী, অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়েছে টিজার ভিডিও।

কী লেখা রয়েছে ক্যাপশনে

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সঞ্জয়লীলা বানশালী আপনাদের সেই পৃথিবীতে আমন্ত্রণ জানাচ্ছেন, যেখানে যৌনকর্মীরাই ছিলেন রানি। নেটফ্লিক্সের তরফে শেয়ার করা হয়েছে টিজার ভিডিওটি। সেখানেও লেখা হয়েছে একটি সুন্দর ক্যাপশন, তাতে লেখা রয়েছে, এটি একটি আলাদা যুগ, একটা আলাদা যাদুর পৃথিবী। যার অংশ হতে আমরা আর অপেক্ষা করতে পারছি না…।

কী নিয়ে সিরিজের গল্প

এটি দেখে অনেক অনুগামীরা লাইক ও কমেন্টে যেমনি ভরিয়েছেন তেমনি লিখেছেন সত্যি আর অপেক্ষা করতে পারছি না, দারুন কাস্টিং, খুব তাড়াতাড়ি দেখতে চাই। সূত্র মারফত জানা গিয়েছে হীরামান্ডি অবিভক্ত ভারতের এক লাহোরের এক গণিতকলয়ের গল্প ফুটে উঠবে। এই ওয়েব সিরিজের মাধ্যমে। যেখানে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার, রাজনীতি সবই উঠে আসবে এই গল্পের মাধ্যমে। এই সিরিজের মাধ্যমে পা রাখতে চলেছেন সকলের প্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানশালী।

 কোথায় মুক্তি পাবে ওয়েব সিরিজটি

কোথায় মুক্তি পাবে ওয়েব সিরিজটি

জনপ্রিয় অতিথি প্লাটফর্ম নেটফ্লিক্সই মুক্তি পাবে সিরিজটি। এটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। ২০২২ সালের পরিচালক সঞ্জয়লীলা বানশালী গাঙ্গুবাই কাঠিয়ারিতে যৌনকর্মীর গল্প ফুটে উঠেছিল। সিনেমাটি কিন্তু বক্স অফিসের দারুন সাফল্যে অর্জন করেছিল। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। নতুন ওয়েব সিরিজটি কেমন হবে তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন হাজারোও অনুগামীরা।

(Feed Source: oneindia.com)