
প্রয়াত জাভেদ খান অমরোহী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০। আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। তাঁর অভিনয় দর্শকদের সবসময় নজর কেড়েছে! শাহরুখ খান, আমির খান, সলমন খান-সহ একাধিক অভিনেতার সঙ্গে সমানে টক্কর দিয়ে কাজ করেছেন।
শুধু তাই নয়, জাভেদ লগান, ওয়ান্স আপন এ টাইম, আন্দাজ আপনা-আপনা এবং চক দ্য ইন্ডিয়া’র মতো একাধিক সিনেমাতে কাজ করেছেন। তবে শেষবার ২০২০ সালে তাঁকে দেখা যায়। সড়ক-২ বলে একটি সিনেমাতে কাজ করেছেন জাভেদ খান অমরোহী। শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেই পরিচিত মুখ ছিলেন জাভেদ।
শুধুমাত্র সিনেমা কিংবা টেলিভিশনেই নয়, জাভেদ আইপিটিএ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) এর একজন সক্রিয় সদস্যও ছিলেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জাভেদ খান অমরোহী। এর সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। এমনকি একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন বলেও খবর। তবে গত কয়েকদিন অভিনেতার শারীরিক সমস্যা বাড়ে। এবং রাতারাতি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ মঙ্গলবার সকালে সেখানে অভিনেতার প্রয়াণ হয় বলে খবর। জাভেদ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বলিউডে। ইতিমধ্যে জাভেদ খান অমরোহী’র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক অভিনেতা-অনভিনেত্রী।
মুম্বইয়ের কান্দিবালি এলাকাতে পরিবারের সঙ্গেই থাকতেন জাভেদ খান অমরোহী। পরিবার সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার দীর্ঘ শ্বাস নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল। এমনকি ফুসফুসও সেভাবে কাজ করছিল না বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যাতেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে পরিবারের তরফে।
অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন জাভেদ। ২০০১ সালে লাগান সিনেমার জন্যেই এই পুরষ্কারের মনোনীত হয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর এক সহকর্মী অখিলেশ মিশ্রা। তিনি জানান, একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করেছি। এমনকি নাটকেও যথেষ্ট দক্ষ ছিলেন জাভেদ খান। মানুষ দূর থেকে নাটক দেখতে আসতেন বলে জানিয়েছেন অখিলেশ মিশ্রা। শুধু তাই নয়, কৌতুক অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেতা। অখিলেশ মিশ্রা মতে, জাভেদ একজন জ্ঞানের ভান্ডার ছিলেন। যে কোনও বিষয়ে তাঁর কাছে জানতে চাইতে গেলেই তা জানা যেত বলে দাবি অখিলেশ সাহেবের। তবে জাভেদ সাহেবের মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি।
শুধু অখিলেশ বাবুই নন, তাঁর মতো আরও মানুষ রয়েছেন যাদের কাছে জাভেদ সাহেব সবসময়ে অমর হয়ে থাকবেন।
(Feed Source: oneindia.com)
