
ভয়াবহ আগুন সন্তোষপুর স্টেশনে। স্টেশন লাগোয়া একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশের গাছগুলিও আগুনে জ্বলছে। লাইনে নেমে এসেছেন সাধারণ মানুষ। চারদিকে যাত্রীর ভিড়। তার মধ্যে আগুনের লেলিহান শিখা। আতঙ্কে পালাচ্ছেন যাত্রীরা। কীভাবে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। দমকল যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করছে।
এদিকে আগুন ক্রমে ছড়িয়ে পড়ছে। আপাতত আপ ও ডাউন লাইনে বজবজ শাখায় ট্রেন চালানো বন্ধ রাখা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলছে। যুদ্ধকালীন পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। রেল পরিষেবা পুরো বন্ধ। অফিস থেকে ফিরছিলেন অনেকেই। সেই সময় ভয়াবহ আগুন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। রেল পরিষেবা ধাপে ধাপে শুরু করা হবে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে সর্বত্র খবর দেওয়া হয়েছে। খুব শীঘ্রই রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
পরে ধাপে ধাপে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন সংলগ্ন একাধিক দোকান আগুনে পুড়ে গিয়েছে।
(Feed Source: hindustantimes.com)
