এই AI-এর মাধ্যমে গুগল সার্চকে আরও সক্ষম করে তোলা হবে। এর আগেই নতুন AI হিসাবে Bard-এর লঞ্চ করেছিল গুগল। তবে সেটির প্রাথমিক পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি।
শীঘ্রই সার্চ ইঞ্জিনে AI চ্যাটবটের মতো প্রযুক্তি যোগ করবে Google। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন CEO সুন্দর পিচাই। এই AI-এর মাধ্যমে গুগল সার্চকে আরও সক্ষম করে তোলা হবে। এর আগেই নতুন AI হিসাবে Bard-এর লঞ্চ করেছিল গুগল। তবে সেটির প্রাথমিক পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি। এর আগে মার্চে গুগল তাদের সার্চ ইঞ্জিনে AI যোগ করার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিল। তবে সেটা কবে নাগাদ, তা জানায়নি তারা।
ইতিমধ্যেই Bing তাদের সার্চ ইঞ্জিনে এই জাতীয় AI চ্যাটবট যুক্ত করেছে। এছাড়াও OpenAI-এর মাধ্যমে নতুন করে বাজার দখল করতে চাইছে মাইক্রোসফট। সূত্রের খবর, Bing-এর এই অগ্রগতিতেই চিন্তায় মাইক্রোসফট। সেই কারণেই তাড়াহুড়ো করে Google-ও তাদের সার্চ ইঞ্জিনিয়ে AI চ্যাটবট যোগ করতে চাইছে।