Raveena Tandon Pics: অভিনেত্রী রবিনা ট্যান্ডন এখনও তার শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। ২০০৪ সালে অনিল থাদানিকে বিয়ে করেন রবিনা। অভিনেত্রীর রাজকীয় বিয়ের কিছু ছবি এবং কম জানা তথ্য রইল-
‘পাথথর কে ফুল’ ছবি দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন রবিনা ট্যান্ডন। অভিনেত্রী তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে বহু বছর ধরে বলিউডে রাজত্ব করেছেন। বর্তমানে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে রবিনাকে। একসময় কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অনিল থাদানিকে বিয়ে করেন রবিনা। ২০০৪ সালে তাঁদের রাজকীয় বিয়ে নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। হাজার হাজার ভক্তের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই বলি সুন্দরী। দুজনেই বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন।২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন রবিনা এবং অনিল। বি-টাউনের অন্যতম ব্যয়বহুল এবং স্মরণীয় বিয়ে ছিল এটি। ১০০ বছরের পুরনো ডোলিতে বসে বিয়ের মণ্ডপে পৌঁছেছেন অভিনেত্রী। কথিত আছে, একসময় মেবারের রানি এই পালকিতে চড়তেন।
নিজের মায়ের বিয়ের লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রবিনা। যেটিকে নতুন করে সাজিয়েছেন দিল্লির ডিজাইনার মানব গাংওয়ানি। এই লেহেঙ্গায় রাবিনাকে অপ্সরার চেয়ে কম দেখাচ্ছিল না।অভিনয় কেরিয়ারের পাশাপাশি সুখী দাম্পত্য রবিনার। দম্পতি এক মেয়ে রাশা এবং ছেলে রণবীরবর্ধনের বাবা-মা।কর্মক্ষেত্রে রবিনাকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ‘আরণ্যক’তে। সিরিজটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।