India’s Richest City: ভারতের ধনীতম শহর মুম্বই! বিশ্বের এই ধনী-তালিকায় কলকাতা কোথায়?

India’s Richest City: ভারতের ধনীতম শহর মুম্বই! বিশ্বের এই ধনী-তালিকায় কলকাতা কোথায়?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে ধনী শহর (World’s Richest City) কোনটি? বিরল এই তকমা পেল নিউ ইয়র্ক (New York) শহর। আর ভারতের সবচেয়ে ধনী শহর (India’s Richest City) কোনটি? বিরল এই তকমা পেল মুম্বই (Mumbai) শহর। মুম্বই শহরে মিলিওনেয়ারের সংখ্যা দেখলে চোখ কপালে উঠে যাবে! ৫৯ হাজার! আর এক দশকের মধ্যে এই সংখ্যাটা মুম্বইয়ে প্রায় দ্বিগুণ হয়ে উঠবে বলে অনুমান করা হচ্ছে।

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন শুধু নিউ ইয়র্কেই! নিউ ইয়র্কের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও এবং সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার। ভারতের কোনও শহর অবশ্য এই তালিকার প্রথম ২০-র মধ্যে নেই। ২১ নম্বরে স্থান পেয়েছে বাণিজ্যনগরী মুম্বই। দিল্লি ও বেঙ্গালুরুও অবশ্য গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর এই সাম্প্রতিক তালিকায় ঠাঁই পেয়েছে। তবে এই শহরগুলির স্থান তালিকার অনেকটাই নীচে। কলকাতা শহরের উল্লেখ এই তালিকায় নেই।

সারা বিশ্বের মধ্যে নিউ ইয়র্ক শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। ফলে এটিই বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসেবে বিবেচিত হয়েছে।

ধনীতম শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। ২০০০ সালে বিশ্বের ধনীতম তালিকার শীর্ষে ছিল লন্ডন। ২০ বছরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই শহর। বর্তমানে এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। লন্ডনের পরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিন শহর ‘দ্য বে এরিয়া’, ‘লস অ্যাঞ্জেলস’ এবং ‘শিকাগো’র নাম আছে ধনীতম শহরের তালিকায়। চিনেরও দুটি শহর বেজিং ও সাংহাই রয়েছে এই তালিকায়।

নিউইয়র্ক সিটি শহরকে ‘দ্য বিগ অ্যাপল’ নামে ডাকা হয়। শহরটিতে ৩ লাখ ৪০ হাজার কোটিপতির পাশাপাশি ৭২৪ জন বাসিন্দা আছেন, যাঁদের সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার বা তার বেশি। আর ৫৮ জন বাসিন্দার সম্পদের পরিমাণ একশো কোটি ডলারের বেশি।

এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই অনুমান করা হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অন্তত ৭০ শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করবেন। করবেন আরও ভালো ও উন্নত লাইফস্টাইল প্রত্যাশা করে। আর সেই কারণে ধনী হওয়ার ট্রেন্ডটা থাকবেই।

(Feed Source: zeenews.com)