সাদা-কালো অক্ষরের মেলায় লুকিয়ে রয়েছে গোপন মেসেজ! পড়তে পারলেই আপনি জিনিয়াস

সাদা-কালো অক্ষরের মেলায় লুকিয়ে রয়েছে গোপন মেসেজ! পড়তে পারলেই আপনি জিনিয়াস

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বিভ্রান্ত হয়েছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই অপটিক্যাল ইলিউশন ধাঁধা নিয়েই কথা বলা যাক। এই ধাঁধায় কিছু সাদা-কালো অক্ষর চোখে পড়ছে। দেখে মনে হচ্ছে অক্ষরগুলিকে উপর-নিচে টেনে লম্বা করা হয়েছে, আর দুই পাশ থেকে চেপে যেন সঙ্কুচিত করা হয়েছে। ফলে এই অক্ষরগুলো অস্পষ্ট হয়ে রয়েছে। ভাল করে পড়া যাচ্ছে না। ফলে বেশির ভাগ মানুষকেই এই ধাঁধার সমাধান করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

অথচ এর মধ্যেই লুকিয়ে রয়েছে একটি মেসেজ। আসলে এটি সমাধানের একটা ছোট্ট ও সরল নিয়ম রয়েছে। আর এই ছোট্ট কৌশল দেখেই নেটাগরিকরা দারুন খুশি হয়েছেন। ফলে কমেন্ট বক্সে উপচে পড়েছে সঠিক উত্তর। কিন্তু কী সেই ছোট্ট কৌশল? সেটাই রয়েছে ওই ধাঁধাটির কমেন্ট বক্সে। তাতে লেখা রয়েছে যে, “ফোনটিকে সামনের দিকে স্বল্প কাত করুন। এবার নিচের দিক থেকে লেখাটি পড়ুন।” আবার আর এক জন নেটিজেন লিখেছেন যে, “ফোনের চার্জিং পোর্টের থেকে অক্ষরগুলো পড়ুন।” এভাবে কিন্তু সত্যি সত্যিই পড়া যাচ্ছে গোটা মেসেজটাই! তাহলে কী লেখা রয়েছে, সেটা কি বোঝা গেল?

(Feed Source: news18.com)