‘গ্যাংস ওফ ওয়াসেপুর’… তোলপাড় বাংলা-ঝাড়খণ্ড! প্রিন্স খান ও পরিবারের নামে এফআইআর

‘গ্যাংস ওফ ওয়াসেপুর’… তোলপাড় বাংলা-ঝাড়খণ্ড! প্রিন্স খান ও পরিবারের নামে এফআইআর

কলকাতা: বুধবার রাতে ধানবাদের ব্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকায় গ্যাংস ওফ ওয়্যাসেপুরের অন্যতম গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবাল এবং ইকবালের ছায়াসঙ্গী ঢালু মিয়াকে এলোপাথাড়ি গুলি করে এই গ্যাংস্টার প্রিন্স খানের সাগরেদরা। যদিও গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে এই মুহূর্তে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রিন্স খানের। যদিও প্রিন্স খান পলাতক।

গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবালের শ্যুট আউটের ঘটনায় এবার গ্যাংস্টার প্রিন্স খান এবং তাঁর পরিবারের লোক-সহ আঠ জন এবং চার অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের নামে এফআইআর এমনটাই ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর।

ঝাড়খণ্ডের জামশেদপুরের ঘাঘিদিহ জেলে বন্দি ওয়্যাসেপুরের অন্যতম ডন তথা গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবাল খান এবং ইকবালের ছায়া সঙ্গী ঢলু খানের শুট আউটের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ধানবাদ পুলিশের একটি বিশেষ দল এসে পৌঁছই এবং সেইখানেই এই ঘটনার বিষয়ে গ্যাংস্টার ফাহিম খানের আরেক ছেলে জাফর খান ওরফে সাহাবিয়াদের বয়ান নেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেই বয়ান অনুযায়ী এফ আই আর এ গ্যাংস্টার প্রিন্স খানের পরিবারের লোকেদের নামও জড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর এই শুট আউট কাণ্ডে প্রিন্স খান, গোপী খান, গুডভিন খান, বান্টি, প্রিন্সের বাবা অর্থাৎ নাসির খান, আজম খান, শাহিদ, ঋত্বিক-সহ আরও চারজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্তকারী সূত্রে খবর প্রিন্স খানের পরিবারের লোক-সহ আরও চারজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই করেছে গ্যাংস্টার ফাহিম খানের আরেক ছেলে জাফর খান ওরফে সাহাবজাদে।

পুলিশ সূত্রে খবর শুট আউট এর ঘটনার এফ আই আর-এ নাম থাকা দুই দুষ্কৃতী যারা প্রিন্স খানের অত্যন্ত ঘনিষ্ঠ শাহিদ রজা এবং আজাম খানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে।

হাসপাতাল এবং পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ফাহিম খানের ছেলে ইকবাল খান যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল গুলিবিদ্ধ অবস্থায় দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তাকে হাসপাতালে ওয়ার্ডে শিফট করা হয়েছে ইতিমধ্যেই। অবস্থা আরও স্থিতিশীল হলে ধানবাদ পুলিশের তরফ থেকেও ইকবালেরও বয়ান রেকর্ড করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যদিও এই ঘটনার পর এফ আই আর-এ নাম থাকা গ্যাংস্টার প্রিন্স খানের পরিবারের সদস্যরা ধানবাদ এবং ওয়াসিপুর এলাকা থেকে পলাতক রয়েছে। তাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ঝাড়খন্ড পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে এই ঘটনার আগেও প্রিন্স খানের পরিবারের তরফ থেকে গ্যাংস্টার ফাহিম খানের ছেলে ইকবাল খানকে হুমকি দেওয়া হয়েছিল একাধিকবার। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি ধানবাদ পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য অনুযায়ী তারা তদন্তে এগোচ্ছে।

(Feed Source: news18.com)