
২৩ মে ফল ঘোষণা হয়েছে ২০২২ সিভিল সার্ভিস পরীক্ষার৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC ফলাফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চারকন্যা৷ ঈশিতা কিশোর, গরিমা লোহিয়া, উমা হারাথি এন এবং স্মৃতি মিশ্র৷ দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় প্রথম চারজনের স্থান দখল করে নজির সৃষ্টি করছেন তাঁরা৷ তবে সবচেয়ে বেশি চর্চা ঈশিতাকে ঘিরে৷ কারণ দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে ছাপিয়ে সেরার স্থানে এই তরুণী৷ সম্প্রতি নজরে এল ঈশিতার মার্কশিট৷
কত নম্বর পেয়ে দেশের সেরার স্থানে ঈশিতা? প্রতিটি বিষয়ে তাঁর সাফল্য নজরকাড়া৷ ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় পাশ করাই হল বিরাট সাফল্য৷ সেই পরীক্ষাতেই ঈশিতার সব মিলিয়ে ১,০৯৪ নম্বর পেয়েছেন৷ মোট প্রাপ্ত নম্বরের মধ্যে তিনি লিখিত পরীক্ষায় পেয়েছেন ৯০১ এবং পার্সোনালিটি রাউন্ডে তাঁর স্কোর ১৯৩৷ ইউপিএসসি পরীক্ষার জন্য অপশনল হিসেবে ঈশিতা বেছে নিয়েছিলেন আর্ন্তজাতিক সম্পর্ক এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়কে৷
প্রতিটি বিষয়ে কত নন্বর পেয়েছেন ঈশিতা? দেখে নেওয়া যাক এক নজরে
Ishita Kishore AIR-1 Mains Marksheet pic.twitter.com/yPU6VhBie3
— UPSC NOTES (@UPSC_Notes) May 31, 2023
