যৌন কনটেন্ট বিক্রি! ইনস্টাগ্রামে বিকৃতরুচির শিশুকামীরা পাতছে ফাঁদ! চিন্তায় মাস্ক

যৌন কনটেন্ট বিক্রি! ইনস্টাগ্রামে বিকৃতরুচির শিশুকামীরা পাতছে ফাঁদ! চিন্তায় মাস্ক

নয়া দিল্লি: ইদানীং সোশ্যাল মিডিয়ায় নাকি যৌন উত্তেজক কনটেন্টের ছড়াছড়ি। এমন অভিযোগ করেন অনেকেই। কিন্তু এবার যা সামনে এল তাতে চোখ কপালে উঠতে বাধ্য। জানা যাচ্ছে, বিকৃতরুচির শিশুকামীদের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রামে। ভরে যাচ্ছে অপ্রাপ্তবয়স্ক যৌন বিষয়বস্তুতে। এই তথ্য সামনে এনেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলন মাস্ক।

বুধবার ২,৮০০ শব্দের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইনস্টাগ্রামে শিশু পর্নোগ্রাফির উপর তদন্ত চালায় স্ট্যানফোর্ড এবং ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই সব তথ্য উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘শিশুকামীরা দীর্ঘদিন ধরেই ইন্টারনেটের মাধ্যমে এসব কাজকারবার চালাচ্ছে। কিন্তু ফোরাম এবং ফাইল ট্রান্সফারের মতো পরিষেবা এতদিন তাদের কাছে অধরা ছিল। বর্তমানে ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মকে তারা এই কাজে লাগাচ্ছে। এর অ্যালগরিদমই শিশুকামীদের প্রমোট করছে’।

(Feed Source: news18.com)