
মুম্বই: এখনও ভারতে, পরীক্ষার নম্বরই শেষ কথা বলে। প্রথম শ্রেণি হোক কী দ্বাদশ শ্রণি, অভিভাবকদের মধ্যে নম্বর নিয়ে হুড়োহুড়ি চোখে পড়ার মতো। কিন্তু এই ইঁদুর দৌড়ে শামিল না হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুম্বইের এক দম্পতি। তাঁদের সন্তান মাধ্যমিকে ৩৫ শতাংশ পাওয়াতে তাঁরা শুধু খুশি না, সেই সাফল্য উদযাপনও করলেন সকলে মিলে।
ছাত্রটি মুম্বইয়ের একটি মরাঠি মিডিয়াম স্কুলের পড়ে। সদ্য প্রকাশিত বোর্ডের পরীক্ষার ফলাফলে ৩৫ শতাংশ পেয়েছে সে। ছটি বিষয়েই এক নম্বর। তাতে একবারেই বিচলিত নয় তাঁর বাবা-মা। কোনও বকাবকি, মারধর কিছুই নেই বরং তাঁকে আদর করছেন মা-বাবা। ক্যামেরার সামনে পোজও দিয়েছেন হাসিমুখে।
मुंबई के रहने वाले 10वीं के एक छात्र ने परीक्षा में 35% मार्क्स हासिल किए.
लेकिन उसके माता-पिता ने दुखी या नाराज होने की बजाय उसकी सफलता को सेलिब्रेट किया. pic.twitter.com/fAa6szayiF
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) June 8, 2023
