৩৬০ এর মধ্যে ৩৪১ নম্বর পেয়ে ভাভিলালা প্রথম স্থান দখল করেছেন। এদিকে, মেয়েদের মধ্যে সেরার সেরা নয়কান্তি নাগাভাব্য। তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮। সর্বভারতীয় স্তরে তিনি ৫৬ তম স্থানে রয়েছেন।
1/5 প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল। পরীক্ষার ১৪ দিনের মাথায় এই ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার ১৮ জুন ২০২৩ জেইই অ্যাডভান্সড এর ফলাফল প্রকাশিত হল। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের তাবড় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটিগুলিতে ভর্তির প্রক্রিয়া এগোবে। এই ফলাফলে কোন আইআইটি জোন থেকে প্রথম ৫০০ এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পাশ করেছেন, দেখা যাক। 2/5 https://jeeadv.ac.in/ এই লিঙ্কে গিয়ে ক্লিক করে জানা যাচ্ছে ফলাফলের বিস্তারিত। ইতিমধ্যেই জানা গিয়েছে, আইআইটি হায়দরাবাদ জোনের ভাভিলালা চিদবিলাস রেড্ডি এই পরীক্ষায় প্রথম হয়েছেন। ৩৬০ এর মধ্যে ৩৪১ নম্বর পেয়ে ভাভিলালা প্রথম স্থান দখল করেছেন। এদিকে, মেয়েদের মধ্যে সেরার সেরা নয়কান্তি নাগাভাব্য। তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮। সর্বভারতীয় স্তরে তিনি ৫৬ তম স্থানে রয়েছেন। 3/5 জেইই অ্যাডভান্সডএর ফলাফলের যে তালিকা এসেছে, তাতে আইআইটি জোনের নিরিখে দেখা গিয়েছে, প্রছম ৫০০ এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী রয়েছেন দিল্লি আইআইটি জোন থেকে। তারপরই রয়েছে, বম্বে, রুরকি, খড়গপুর, কানপুর, গুয়াহাটি।
4/5 তালিকা বলছে, আইআইটি দিল্লি জোন থেকে ১২০ জন স্থান পেয়েছেন প্রথম ৫০০ জনের মধ্যে। এরপর ১০০ জন বম্বে আইআইটি জোনের থেকে স্থান পেয়েছেন সেরা ৫০০-এর তালিকায়। আইআইটি রুরকি থেকে ৪৬, খড়গপুর থেকে ৩৭ জন স্থান পেয়েছেন জেইই অ্যাডভান্সড পরীক্ষায়। কানপুর আইআইটি জোন থেকে ১৬ জন ও গুয়াহাটি আইআইটি জোন থেকে ৪ জন রয়েছেন সেরা ৫০০ এর তালিকায়। 5/5 প্রথম দশ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রথম ভিসি রেড্ডি হায়দরাবাদ জোনের, রমেশ সূর্য থেজা আইআইটি হায়দরাবাদ জোনের, ঋষি কালরা আইআইটি রুরকি, রাঘব গোয়াল আইআইটি রুরকি, এভি শিবরাম আইআইটি হায়দরাবাদ, প্রভব খান্দেলওয়াল আইআইটি দিল্লি, বিএ চৌধুরী আইআইটি হায়দরাবাদ, মলয় কোড়িয়া আইআইটি দিল্লি, এনবি রেড্ডি আইআইটি হায়দরাবাদ, ওয়াইপিভিএম রেড্ডি আইআইটি হায়দরাবাদ।