
সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১২১ জন হজযাত্রী।
সোমবার (১৯ জুন) রাত ১ টা ৫৯ মিনিট পর্যন্ত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন।
সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪) ।এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৭১৫ টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
প্রসঙ্গত, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হবে।
(Feed Source: sunnews24x7.com)
