বাংলাদেশঃ ষড়যন্ত্র করে পতন করা যাবে না

বাংলাদেশঃ ষড়যন্ত্র করে পতন করা যাবে না

জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তৃতীয় বারের মতো ক্ষমতার শেষ পর্যায় আসছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পতন করা যাবে না।

সোমবার (২৬ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মাহাবুব উল আলম হানিফ বলেন, ২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছে ও পতন ঘটাচ্ছেন। শেখ হাসিনার সরকারের ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশির অপশক্তির ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখন কোনো অস্তিত্ব নেই, বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না কখনও যেতে পারে না।

তিনি বলেন, বিএনপির এ সমস্ত কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ দেশি- বিদেশির কাছে কোনো নতি স্বীকার করার মতো কোনো দল নয়।

আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উর্ত্তীণ দলকে নতুন করে কমিটি করার কথাও বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

(Feed Source: sunnews24x7.com)