
লখনউ: ১৭ বছরের নাতির মৃতদেহের সঙ্গে একই ঘরে ১০ দিন ছিলেন ঠাকুমা। উত্তরপ্রদেশের মোহরিপূর্বর ঘটনা। নাতির নিথর দেহকে আগলে ছিলেন বৃদ্ধা।
বেশ কিছু দিন ধরেই পচা গন্ধে জেরবার ছিলেন ওই বৃদ্ধার প্রতিবেশীরা। এর পর সন্দেহ উদ্রেক হতেই খবর দেওয়া হয় পুলিশকে। বৃদ্ধার বাড়ির দরজা খুলতেই সামনে আসে শিউরে ওঠার মতো দৃশ্য। দেখা যায়, ১৭ বছরের তরুণের নিথর দেহের পাশে বসেছিলেন ৬৫ বছরের বৃদ্ধা। ১০ দিন ঘরে বন্দি থাকায় মৃতদেহে পচন ধরে যায়।
পুলিশ সেই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই বৃদ্ধাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সেই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
প্রতিবেশীদের অভিযোগ, বিগত তিন-চার দিন ধরে ওই বৃদ্ধার বাড়ি থেকে পচা গন্ধ বেরচ্ছিল। এর পরেই পুরো ঘটনাটি সামনে আসে। সেই বৃদ্ধার দুই মেয়ে আছে। তাঁর বড় মেয়ে এবং জামাই ছ’বছর আগে প্রয়াত হয়েছেন। ছোট মেয়ে থাকেন লখিমপুর খেরিতে। বিগত কয়েক বছ
ধরে নাতি সেই বৃদ্ধার সঙ্গেই থাকছিলেন।
