সাপের কামড়ে হাসপাতালে, পাঁচদিন পর সেই ব্যক্তিকেই আবার সাপের কামড়! ভয়ঙ্কর ঘটনা

সাপের কামড়ে হাসপাতালে, পাঁচদিন পর সেই ব্যক্তিকেই আবার সাপের কামড়! ভয়ঙ্কর ঘটনা

জয়পুর: রাজস্থানের মেহরানগড়ে একটি চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যেখানে ৫ দিনের মধ্যে একই সাপ এক ব্যক্তিকে দ্বিতীয়বার কামড়েছে। দ্বিতীয়বার সাপের কামড়ে সেই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

প্রথমবার সাপ কামড়ালেও সেই ব্যক্তি কোনওরকমে বেঁচে যান। কিন্তু দ্বিতীয়বার প্রাণ হারান তিনি। অনেক সময় আমরা শুনে থাকি সাপে প্রতিশোধ নেওয়ার কথা। তবে সে কথা গল্পের বইতেই শোনা যায়। বাস্তবে এমন কিছু হয় বলে অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু এবার বাস্তবেই যেন সাপ প্রতিশোধ নিল!

রাজস্থানের ৪৪ বছর বয়সী জাসব খানকে ২০ জুন একটি সাপে কামড়েছিল। তার পর তাঁকে দ্রুত পোখরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে যমে-মানুষে টানাটানি পরিস্থিতি। চার দিন চিকিৎসার পর তাকে বাঁচানো হয়।

২৬ জুন, খান হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সেই ব্যক্তি। তাঁকে আবার একটি সাপে কামড়ায়। এবার যোধপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাসব খান ছিলেন যোধপুর জেলার মেহরানগড় গ্রামের বাসিন্দা। লোকজন বলছে, পর পর দুবারই জাসব খানকে ‘বান্দি’ নামে পরিচিত একই সাপ কামড় দেয়। এই সাপ সাধারণত রাজস্থানের মরু অঞ্চলে দেখা যায়। সাপের একটি উপ-প্রজাতি এটি।

এলাকার অনেক মানুষ দাবি করেছেন, জাসব খানকে একই সাপ দুবার কামড়েছে। অনেকে আবার দাবি করেছেন, সেই সাপ বাস্তবেই জাসবের উপর প্রতিশোধ নিয়েছে। কারণ অতীতে জাসব খান হয়তো সেই সাপটির কোনও ভয়ঙ্কর ক্ষতি করেছিল। তবে এসব যুক্তির কোনও বাস্তব ভিত্তি নেই।

(Feed Source: news18.com)