
জাঙ্গিপাড়া : হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান প্রার্থী। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক। অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুই জন পিছু নেয় তাঁর। গালিগালাজ করে। প্রতিবাদ করায় পরপর ২টি বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বোমা নয়, সুতলি পাকানো কিছু জিনিস উদ্ধার হয়েছে।
বিজেপির দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়ে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে তৃণমূল। যদিও শাসকদল পাল্টা দাবি করেছে, পায়ের তলায় জমি নেই বুঝতে পেরেই গেরুয়া শিবির অপপ্রচার চালাচ্ছে।
(Feed Source: abplive.com)
