অভিনয় ছেড়ে বেছে নিয়েছেন অন্য জীবন, কতটা সুখী রুশা, প্রমাণ মিলল ছবিতে

অভিনয় ছেড়ে বেছে নিয়েছেন অন্য জীবন, কতটা সুখী রুশা, প্রমাণ মিলল ছবিতে

কলকাতা: টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়কে নিয়ে সকলের যথেষ্ঠ কৌতুহল রয়েছে৷ হবে নাই বা কেন? দীর্ঘ ১৩ বছরের অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পেতেছেন রুশা চট্টোপাধ্যায়৷ অভিনেত্রীকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ কেমন আছে টলি নায়িকা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কলকাতা: টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়কে নিয়ে সকলের যথেষ্ঠ কৌতুহল রয়েছে৷ হবে নাই বা কেন? দীর্ঘ ১৩ বছরের অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পেতেছেন রুশা চট্টোপাধ্যায়৷ অভিনেত্রীকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ কেমন আছে টলি নায়িকা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷

সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ অভিনয়ের কেরিয়ারে ইতি টেনে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা৷ বিয়ের পরই নায়িকার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল৷  এমনকী স্বামীকে নিয়েও কড়া ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন নায়িকা৷ গুঞ্জনে এও শোনা গিয়েছিল বিদেশে গিয়ে ভাল নেই রুশা৷ সোশ্যাল মিডিয়াতেও খুব একটা দেখা যেত না৷ তখনই শুরু হয়েছিল সমালোচনা৷ যদিও সমালোচনাকে পাত্তা দেননি রুশা৷ সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক কতটা প্রেমে মজে আছেন, ফের তার প্রমাণ দিলেন নায়িকা৷

(Feed Source: news18.com)