Woman loots boyfriend: কয়েক লক্ষ টাকা লুঠ-মারধর, যুবককে হাইওয়েতে নগ্ন অবস্থায় ফেলে পালাল প্রেমিকা!

Woman loots boyfriend: কয়েক লক্ষ টাকা লুঠ-মারধর, যুবককে হাইওয়েতে নগ্ন অবস্থায় ফেলে পালাল প্রেমিকা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: একা নয়, সঙ্গে ছিল আরও ৪ জন। প্রেমিকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা লুঠ করে নিলেন এক যুবতী! শেষে বেধড়ক মারধর করে নগ্ন অবস্থায় ওই যুবককে ফেলে রেখে গেলেন হাইওয়েতে। ঘটনাস্থল, মহারাষ্ট্রের থানে।

পুলিস সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম বালাজী শিবভগত। পেশায় তিনি নির্মাণ ব্যবসায়ী। বাড়ি, থানের সাহাপুর এলাকায়। স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিবভগতের।

অভিযোগ, ঘড়িতে তখন সাড়ে চারটে। বুধবার বিকেলে প্রেমিকার ফোন পেয়ে সাহাপুর হাইওয়ের আসেন শিবভগত। এরপর যখন দু’জনে কথা বলছিলেন, তখন আমচাই সেখানে হাজির হয় আরও চারজন। কেন? রাতভর বেধড়ক মারধর করা হয় শিবভগতকে! সকালে নগ্ন অবস্থায় হাইওয়েতে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ঘটনার পর ২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন আক্রান্ত ওই যুবক। এখন বাড়িতে ফিরলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। তিনি বলেন, ‘আমি ওঁর জন্য সবকিছু করেছিলাম। ওঁর ইচ্ছাপূরণ করতে ছোট একটি বাড়ি বানিয়েছিলাম। সবসময় ওঁর জন্য শপিং করতাম। ওর ইচ্ছা আমার কাছে নির্দেশ ছিল। অন্য় একজনের জন্য আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, মারধর করল’!

পুলিস সূত্রে খবর, শিবভগতকে শাড়ি, কানের  দুল, জুতো, জাতা-সহ বিভিন্ন উপহার নিয়ে দেখা করতে বলেছিলেন তাঁর প্রেমিকা। তারপর? ওই যুবক জানান, ‘উপহার নিয়ে দেখা করতে গেলাম। হাইওয়েতে আমার গাড়িতে বসে সব উপহার নিল। হঠাৎ-ই গাড়িতে ঢুকল চারজন ছেলে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করল’।

সাহাপুর থানার  আধিকারিক রাজকুমার উপাসে বলেন, ‘আক্রান্ত যুবক পুলিসকে জানিয়েছেন, নগ্ন অবস্থায় তাঁক ভিডিয়ো করে অভিযুক্তরা। ভোর ৫টা নাগাদ দুটি সোনার চেন, ৭ আংটি লুঠ করে চম্পট দেয়’। এরপর কোনওমতে নিজেই থানায় পৌঁছন শিবভগত। খবর দেন বন্ধুদের। তাঁরা হাসপাতালে ভর্তি করেন ওই যুবককে। এখনও পর্যন্ত ২ অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে।

(Feed Source: zeenews.com)