
মায়ের আলমারি খুলেই চমকে উঠলেন ছেলে আর মেয়ে। মায়ের সরঞ্জামের মধ্যে থেকে ভাই-বোন খুঁজে পেলেন কন্ডোম। তার পর মেয়ে যা ঘটালেন, তাতে চমকে উঠতে হয়! মায়ের কন্ডোমের প্যাকেটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন মেয়ে। আর লিখলেন, ‘মায়ের ড্রয়ার খুলে ভাই আজ যা পেয়েছে।’
মাকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন মেয়ে। তাঁর সেই পোস্ট দেখে রেগে আগুন নেটিজেনরা। এক মেয়ে তাঁর মায়ের ব্যক্তিগত পরিসরকে খোলা হাটের সামনে নিয়ে এলেন দেখে নিন্দায় সরব হলেন ট্যুইটারবাসীরা। কেউ লিখলেন, ‘এটা খুব ভাল বিষয়ে যে আপনার মায়ের এখনও কন্ডোমের প্রয়োজন পড়ে।’ কেউ লিখলেন, ‘যদি প্রথমবারই আপনার মা এই জিনিসটি ব্যবহার করতেন, তাহলে আজ তাঁর ব্যক্তিগত পরিসর জনসমক্ষে আসত না।’
Bhaiij found this from my mom’s drawer 😭😭😭 pic.twitter.com/0dO29hXiIt
— nicola (@n_icola021) July 7, 2023
