UGC NET exam tips: ইউজিসি নেট পরীক্ষা দিতে বেশ আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন? এর জন্য পাঁচটি অ্যাপের সাহায্য নিতে পারেন। তাহলে প্রস্তুতি নিয়ে আর কোনও ভয় থাকবে না।
1/6 ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তায় থাকেন অনেক পরীক্ষার্থী। ঠিকমতো পড়ে গেলেও সবসময় পরীক্ষা মনমতো হয় না। তবে কয়েকটি অ্যাপের সাহায্যে প্রস্তুতি নিলে আর চিন্তা নেই। 2/6 প্রতিযোগিতা দর্পণ: প্রতিযোগিতা দর্পণ ম্যাগাজিনটি এখন অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে। এতে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন। ফলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। 3/6 টেস্টবুক: টেস্টবুক বিভিন্ন ধরনের পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের অ্যাপ। এর মধ্যে বিভিন্ন টেস্ট সিরিজ যেমন রয়েছে, তেমনই রয়েছে বিনামূল্যের নোটসও। এছাড়াও কুইজ, আগের বছরের প্রশ্নপত্রও পেয়ে যাবেন এই অ্যাপে।
4/6 বাইজু’স এক্সাম অ্যাপ: বাইজুর অ্যাপের সাহায্যেও প্রস্তুতি নিতে পারেন। এই অ্যাপে বিভিন্ন বিষয়ে ভিডিয়ো থেকে বিভিন্ন কুইজের সম্ভার রয়েছে। যা আপনাকে পরীক্ষার জন্য তৈরি হতে সাহায্য করবে।5/6 ইউজিসি নেট মক টেস্ট: ইউজিসি নেট মক টেস্ট অ্যাপের সাহায্যে পরীক্ষার জন্য ঝালিয়ে নিতে পারেন নিজেকে। এই অ্যাপে নিয়মিত পরীক্ষা দিলে প্রস্তুতি অনেকটাই ভালো হবে। এতে পরীক্ষার ভয়ও ছেঁকে ধরবে না সহজে। 6/6 স্টাডিআইকিউ: এই অ্যাপে মক টেস্ট থেকে স্টাডি মেটেরিয়াল পাওয়ার সুবিধা রয়েছে যা পরীক্ষার প্রস্তুতির জন্য খুব দরকারি। এর পাশাপাশি ভিডিয়োর লেকচারস শোনার বন্দোবস্তোও রয়েছে। পরীক্ষার প্রস্তুতি ভালো করতে এর উপর ভরসা রাখাই যায়।