Viral Video: চারদিকে কালো অন্ধকার, নীচ দিয়ে ফুঁসছে ভয়ানক নদী, ওদিকে আটকে মানুষ

Viral Video: চারদিকে কালো অন্ধকার, নীচ দিয়ে ফুঁসছে ভয়ানক নদী, ওদিকে আটকে মানুষ

সিমলা: গহীন কালো রাত, বয়ে যাচ্ছে প্রবল খরস্রোতা বিয়াস নদী৷ ওপারে আটকে জনা কয়েক মানুষ৷  হিমাচল প্রদেশের মান্ডি জেলার নাগওয়াইন গ্রামের কাছে গভীর রাতে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে এনডিআরএফ দল৷  রাজ্যে অবিরাম বৃষ্টির পরে স্ফীত বিয়াস নদীতে আটকে থাকা ৬ জনকে উদ্ধার করে এক সাংঘাতিক সাহসী অপারেশনের মাধ্যমে।

হিমাচল প্রদেশে নজিরবিহীণ বৃষ্টির কারণে ভিক্টোরিয়া ব্রিজ, পঞ্চবক্তা মন্দির এবং মান্ডির আরেকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার হিমাচল প্রদেশে ‘খুব ভারী’ বৃষ্টি হয়েছে। যার জেরে অনেক জায়গায় ভূমিধস হয়েছে এবং হড়পা বানও এসেছে৷  এ সময় বহু এলাকা তলিয়ে যায়, রাস্তাঘাট, যানবাহন ও ঘরবাড়ি ভেসে গেছে  এবং ৮ জনের মৃত্যু হয়েছে৷

ঠিক কী রুদ্ধশ্বাসভাবে জলের তোড়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হল তার ভিডিও দেখলেও আঁতকে হচ্ছে৷ রইল ভাইরাল ভিডিও৷

(Feed Source: news18.com)