
প্রয়াত রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বুধবার তিনি রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার গিয়েছিলেন। সে সময় তিনি তাঁর স্ত্রীর মৃত্যুর খবর পান। শোকে ভেঙে পড়েন বিদায়ী রাজ্যসভার সাংসদ। তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যু হয় হাসপাতালেই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাংসদ, বিধায়করাও সমবেদনা জানান তাঁকে।
বুধবার তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন সুখেন্দুশেখর রায়। সেখানে খবর পেয়েই হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
তিনি রেখে গেলেন তাঁর স্বামী, একমাত্র কন্যা, জামাই ও নাতনিকে। সংসারের কাজের পাশপাশি গান-বাজনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। স্ত্রী মৃত্যুতে শোকহত সুখেন্দুশেখর রায় বলেন, ‘আমি আমার এক ভালো বন্ধুকে হারালাম।’ বুধবার রাতে কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
(Feed Source: hindustantimes.com)
