
বালুচিস্তান: আমেরিকান সেনা আফগানিস্তান ছাড়ার পর থেকেই অল্প অল্প করে পাকিস্তানি সেনার ওপর আক্রমণ বাড়িয়েছিল আফগানিস্তান। গত দেড় মাসে এই আক্রমণের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় আফগান তালিবানের হাতে প্রাণ হারাচ্ছে পাকিস্তানি সেনা। তালিবানের গেরিলা যুদ্ধে উত্তর দিতে পারছে না তারা। এবার পাকিস্তান পাল্টা আঘাত হানার কথা ভাবছে। মুখে কিছু না বললেও বিমান বাহিনী বোম ফেলতে পারে তালিবানের ওপর।
আফগানিস্তানে আশ্রয় গ্রহণকারী ও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে কাবুলকে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে ইসলামাবাদ ‘কার্যকর ব্যবস্থা’ গ্রহণ করবে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরিকই তালিবান পাকিস্তান বা টিটিপির জন্য আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে অভয়াশ্রম গড়ে দিয়েছে।
Attack from Afghanistan on Pak Army in Khyber
Youtube link : https://t.co/dXJP6ZRHU5#Taliban #Pakistan #Afghanistan #DurandLine #Fence #FC #KPK #FATA #PakArmy #Khyber #TirahValley #TTP #NorthWaziristan #ISPR #AsimMunir #PakistanArmy #Balochistan #BLA #BLF #India #Iran #Ukraine pic.twitter.com/kmNSM9iunz
— Zubair Khan Utmanzai (@zubair_utmanzai) April 26, 2023
