ধারাল অস্ত্র দিয়ে গলা চিরে এক জায়গায় জড়ো করে আগুন! পুড়ে ছাই ৫ বছরের শিশুও

ধারাল অস্ত্র দিয়ে গলা চিরে এক জায়গায় জড়ো করে আগুন! পুড়ে ছাই ৫ বছরের শিশুও

রাজস্থান: পরিবরের চার সদস্য, তার মধ্যে একজন চার বছরের শিশু৷ পুড়ে যাওয়া বীভৎস দেহ উদ্ধার হল রাজস্থানের জোধপুরে৷ ওসিয়া গ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের চেরাই গ্রামের ঘটনা৷

রাজস্থান পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ওই গ্রামের বাসিন্দা পুনারামের (৫৫) বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখতে পান গ্রামের বাসিন্দারা৷ সঙ্গে বীভৎস কটূ গন্ধ৷ এরপরেই তড়িঘড়ি পুলিশে খবর দেন তাঁরা৷ পুলিশ এসে দেখতে পায় পুনারামের বাড়ির উঠোনে তিনটি ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে৷

দেহ তিনটির মধ্যে একটি পুনারাম, অন্য দুটি তাঁর স্ত্রী ভানওয়ার (৫০) এবং পুত্রবধূ ধাপুর ছিল বলে মনে করা হচ্ছে৷ এই তিনটি দেহের পাশেই ছিল একটি কালো পুড়ে যাওয়া স্তূপ৷ সেটি ধাপুর ৫ বছরের শিশুকন্যার বলে মনে করছে পুলিশ৷

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই চারজনের গলা ধারাল অস্ত্র দিয়ে কেটে,  খুন করে তাঁদের একসাথে জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ ঠিক যেমনটা বীরভূমের বগটুই গ্রামে হয়েছিল৷

প্রতিহিংসা জনিত কারণেই এই হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ৷ তবে এখনও ঘটনার প্রকৃত কারণ বা অভিযুক্ত কাউকে শনাক্ত করা যায়নি৷ গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷

অন্যদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ কংগ্রেসের অশোক গেহলটের সরকারের তুলোধনা করেছেন বিজেপি নেতৃত্ব৷

(Feed Source: news18.com)