
মুম্বই: বিরাট কোহলি! ভারতীয় ক্রিকেট জগতের সুপারহিট তারকা এবং ক্রিকেটার। বিরাট কোহলি সব সময় চর্চায় আসেন। কখনও তাঁর খেলার জন্য, আবার কখনও মাঠে নানা কাণ্ড ঘটানোর জন্য। আবার কখনও বিরাটের স্টাইল হয়ে যায় চর্চার বিষয়! তবে বিরাট কোহলির টুইন ভাই ছিল জানতেন? সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে! বিরাটের ভক্তরা বার বার প্রশ্ন ছুড়ছেন, কে ইনি? সত্যিই কী বিরাট কোহলির ভাই!
সম্প্রতি ট্যুইটারে খেলার মাঠ থেকে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাঠে খেলছেন বিরাট! আবার ঠিক ওই সময়েই গ্যালারিতে দাঁড়িয়ে ভিডিও তুলছেন অন্য আর এক বিরাট। ভারতীয় ক্রিকেট টিমের পোশাক পরে! মাথায় টুপি। চাপ দাঁড়ি সব কিছু মিলে যাচ্ছে। হাতের কাছে বিরাটকে পেয়ে সেলফি তুলতে ছুটে আসেন ভক্তরা। অবশেষে সামনে আসে একেবারে অন্য এক তথ্য।
