স্পিনারদের দাপট অব্যাহত, পরাগের জোড়া সাফল্যের পর উইকেট পেলেন নিশান্ত, ৫ উইকেট হারাল পাকিস্তান

স্পিনারদের দাপট অব্যাহত, পরাগের জোড়া সাফল্যের পর উইকেট পেলেন নিশান্ত, ৫ উইকেট হারাল পাকিস্তান

এমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতীয় দল। কারণ গ্রুপ লিগে তারা পাকিস্তানকে একবার হারিয়ে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ২ স্পিনার নিশান্ত সিন্দু ও মানব সুথারের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই ম্যাচে ভারত অধিনায়ক যশ ধূলের ব্য়াট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস। 

অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে। অলরাউন্ডার মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মদ হ্যারিস, শাহিবজাদা ফারহান, আর্শাদ ইকবাল প্রত্যেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার যােগ্যতা রয়েছে। আবার ভারত এ দলের অধিনায়ক যশ ধূল সহ রিয়ান পরাগ, অভিষেক শর্মা, সাই সুদর্শন, হাঙ্গারগেকরের মত তরুণদের আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৩ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। কিন্তু পরের তিনবার খেতাব ঘরে তুলতে পারেনি তারা। একবার ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারত এ দলকে। সেই নিরিখে এবার সুযোগ রয়েছে অভিষেক শর্মা, সাই সুদর্শনদের সামনে। 

টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি ‘এ’, নেপাল এবং পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল।

(Feed Source: abplive.com)