
কলকাতা: মোহনবাগানের বড় নাম এবং বিদেশি থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় ইস্টবেঙ্গল। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে এবার ফিরিয়ে দেওয়ার পালা। গত চার বছর ধরে কলকাতা ডার্বি হারের চাকা এবার ঘোরাতে মরিয়া লাল হলুদ। যে কোনও মূল্যে এবার সমর্থকদের জয় উপহার দিতে চায় মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গলে সই করলেন জর্ডন এলসে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ভিসার আবেদনও করে দিয়েছেন।
একইসঙ্গে লাল-হলুদে সই সারলেন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পার্দো। তাঁর আর্ন্তজাতিক ছাড়পত্রও পৌঁছে গিয়েছে ম্যানেজমেন্টের হাতে। সম্ভবত আগস্টের শুরুতেই কলকাতায় আসবেন দুই বিদেশি ডিফেন্ডার। মোহনবাগানের জেসন কামিংস-আর্মান্দো সাদিকুদের রুখতে ইস্টবেঙ্গলের অস্ত্র জর্ডন এলসে ও হোসে আন্তনিও পার্দো জুটি।
পাশাপাশি হায়দরাবাদ এফসি থেকে বোরহা হেরেরাকে নেওয়ার ঘোষণা আগেই করেছিল ইস্টবেঙ্গল। স্প্যানিশ মিডিওকে ইতিমধ্যেই টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েকের মধ্যেই শহরে পা রাখতে চলেছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, রক্ষণভাগে এলসে ও পার্দো জুটির পারফরম্যান্সের উপর ইস্টবেঙ্গলের সাফল্য অনেকটাই নির্ভরশীল।
The official press release from Perth Glory literally reconfirms that CB Jordan Elsey is now on his way to join East Bengal.
Link – https://t.co/9arjM8z8Wm pic.twitter.com/HNElOwlTWf— EAST BENGAL News Analysis (@QEBNA) July 28, 2023
