দোতলা SUV, গাড়ির মধ্যেই লিভিং রুম, টয়লেট, ভিডিয়ো দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে

দোতলা SUV, গাড়ির মধ্যেই লিভিং রুম, টয়লেট, ভিডিয়ো দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে

শেখ হামাদ বিন হামদান আল নাহয়ান। তিনি দুবাইের রেইনবো শেখ নামেই পরিচিত। তাঁর হামার মডেলের এই গাড়িটা দেখলে চোখ কপালে উঠবে। গাড়ি নয় তো যেন বিরাট দৈত্য! বিশাল চেহারা।

এই হামার গাড়ির কাছে একেবারে লিলিপুট অন্যান্য গাড়িগুলি। একটি টুইটার ব্যবহারকারী সম্প্রতি ওই এসইউভির একটি ভিডিয়ো সামনে এনেছেন। দাবি করা হচ্ছে, এই হামার( Hummer) এসইউভি হল বিশ্বের সবথেকে বড় এসইউভি। যে সমস্ত এসইউভি দেখে অভ্যস্ত তার তুলনায় এটা তিনগুণ বেশি বড়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটা ৬.৬ মিটার উচ্চতা সম্পন্ন। ১৪ মিটার লম্বা, ৬ মিটার চওড়া। আরব আমিরশাহি রাজ পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহয়ান। তিনিই এই গাড়ির মালিক।

শেখ হামাদ বিন হামদান আল নাহয়ান। তিনি একেবারে গাড়িবিলাসী মানুষ। জীবনের সম্পদের বেশিরভাগ তিনি বিলাসবহুল গাড়ি তৈরিতে খরচ করে ফেলেন। তাঁর এই Hummer H1 X3 গাড়়িটি ৪৬ ফুট লম্বা, ২১.৬ ফুট উচ্চতাসম্পন্ন, ১৯ ফুট চওড়া। বিরাট ধনী মানুষ তিনি। তাঁর সম্পদের পরিমাণ অঢেল।

এটাকে দোতলা এসইউভি-ও বলা যায়। এর মধ্য়ে লিভিং রুম, টয়লেটও রয়েছে। স্টিয়ারিং রয়েছে দোতলায়। সূত্রের খবর শেখ হামাদ বিন হামদান আল নাহয়ান নামে ওই রাজ পরিবারের সদস্যের কাছে অন্তত ৩০০০ গাড়ি রয়েছে। তিনি একটা সময় তাঁর মার্সিডিজ গাড়িটি রামধনূ গাড়িতে রাঙিয়ে তুলেছিলেন। সেকারণে তাঁর নাম হয়ে যায় রেনবো। সেই উপাধি পান তিনি। নানা ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে তার কাছ। এই বিশাল দৈত্যাকার গাড়ির জন্য তাঁর নাম গিনেস বুকেও উঠতে পারে।

(Feed Source: hindustantimes.com)