বাংলাদেশঃ তারেক-জোবায়দার রায় আজ

বাংলাদেশঃ তারেক-জোবায়দার রায় আজ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণার জন্য বুধবার (২ আগস্ট) দিন ধার্য রয়েছে

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছে দুদক।।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। ওই সময় তারেক রহমান গ্রেফতার হলেও ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফিরেননি তিনি।

মামলাটিতে দুদকের যুক্তি উপস্থাপন শেষে গত ২৭ জুলাই রায়ের দিন ঠিক করেন ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ মো. আছাদুজ্জামান। মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে পেরেছি। আশা করছি, আসামিদের সর্বোচ্চ ১৩ বছরের সাজাই হবে।

এদিকে মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

(Feed Source: sunnews24x7.com