
মেলবোর্ন: বিশ্বকাপে রাজা ব্রাজিল। ছেলেদের বিশ্বকাপে যেমন সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন সেলেকাওরা, তেমনই মেয়েদের ফুটবলেও ব্রাজিল অন্যতম সেরা শক্তি। যদিও মেয়েদের বিশ্বকাপে আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। ২০০৭ চিনে রানার্স আপ তাদের সেরা প্রাপ্তি। অলিম্পিকেও দুবার রুপো পেয়েছে ব্রাজিলের মেয়েরা। প্যান আমেরিকান গেমসে অবশ্য তিনটি সোনা আছে নেইমারের দেশের মেয়েদের।
ব্রাজিলের ম্যাচে বাড়তি নজর ছিল কিংবদন্তি মার্তার দিকে। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ মার্তার। ৩৭ বছরের এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার। এখনও অবধি ১৭টি গোল করেছেন। এই বিশ্বকাপে একটি গোল করলেও অনন্য নজির গড়বেন। পুরুষ কিংবা মহিলাদের বিশ্বকাপ মিলিয়ে ছ’টি টুর্নামেন্টে কারও গোলের নজির নেই।
All square at the break in a decisive Group F contest. 🤝#BeyondGreatness | #FIFAWWC
— FIFA Women’s World Cup (@FIFAWWC) August 2, 2023
