
কলকাতা: ভারতীয় সেনায় পাক চর! হাইকোর্টের নির্দেশে মামলা। এ বার সেই মামলায় এফআইআর করল সিবিআই। ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীতে পাকিস্তানি ও অন্য দেশের নাগরিকদের নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত এ বার শুরু করল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মহেশকুমার চৌধুরী ও রাজু গুপ্তর। এছাড়াও রয়েছে অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিক এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এফআইআরে। সিবিআই সূত্রে খবর এফআইআরে, ৪২০, ১২০(বি), ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬, ভারতীয় দণ্ডবিধির মোট ছ’টি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, তথ্য যাচাই না করেই মহকুমা শাসক ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছেন।
হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। এই মামলায় হাইকোর্টে নির্দেশে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি , এবং কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে প্রাথমিক ইনকোয়ারি করে একটি রিপোর্ট দেয় হাইকোর্টে। এর পর সিবিআইকে এফআইআর করার নির্দেশ হাইকোর্টের।
সিআইডি এর আগে এই মামলায় বেশ কয়েকজনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করে। এমনকি অভিযোগকারী বিষ্ণু চৌধুরীর বয়ান নেওয়া হয়। বিষ্ণু চৌধুরী তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই হাইকোর্টে নির্দেশে তিনি নিরাপত্তা পান। সিআইডি হাইকোর্টয়ে রিট পিটিশনের পর প্রাথমিক তদন্তে কিছু জনের বয়ান নেওয়া হয়। তা হলে কী জাল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল দেখিয়ে চাকরি? সেই তদন্ত করবে এবার সিবিআই।
সিবিআই খুবই দ্রুত এই মামলায় যাঁরা অভিযুক্ত তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করবে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তবে অভিযোগ গুরুতর। ইতিমধ্যে ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় যথেষ্ট তৎপর, কিন্তু এবার ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীতে পাক চরের মতো গুরুত্বপূর্ণ অভিযোগও রয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য এ বার এফআইআর করল সিবিআই তদন্তকারী অফিসাররা।
(Feed Source: news18.com)
