বাংলাদেশঃ জুরাইনে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

বাংলাদেশঃ জুরাইনে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে মুক্তা খাতুনের (৩০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, জুরাইন থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ ৫ জন এসেছিলেন।

তাদের মধ্যে সকাল সোয়া ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা খাতুন মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, মুক্তা খাতুনের স্বামী মো. আতাহারের শরীর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মেয়ে আফসানার শরীর ২৫ শতাংশ এবং মর্জিনার শরীর ৫ শতাংশ দগ্ধ হয়।

উল্লেখ্য, গত রোববার (১৩ আগস্ট) রাত ২ টার দিকে কদমতলীর জুরাইন সরদার বাজারের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে রাত ৩ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা মো. মাহবুব এ তথ্য জানান।

(Feed Source: sunnews24x7.com)